• Breaking News

    all-news6361.com

    all-news6361.com

    নামটা রোনালদো বলেই এত অভিযোগ?


    ইনস্টাগ্রামে এই ছবি দিয়েই সমালোচকদের জবাব দিলেন রোনালদো। ছবি: ইনস্টাগ্রামআবারও বোমা ফাটালেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর ‘চোখধাঁধানো নৈপুণ্য’ই নাকি মানুষের গা-জ্বলুনির কারণ। স্পেনের আদালতে কর ফাঁকি দেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের পর সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে এমনটাই শোনালেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। 
    ইনস্টাগ্রামের এক পোস্টেই এমন চমক জাগালেন রোনালদো, ‘আমার নৈপুণ্যই মানুষের ঈর্ষা জাগায়, পোকা-মাকড় তো সব সময় জ্বলজ্বলে প্রদীপের দিকেই আকৃষ্ট হয়।’ পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই সেটা লক্ষাধিক ‘ভালোবাসা’ কুড়িয়ে নিয়েছে। 
    চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের বিরুদ্ধে ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার পোজুয়েল ডি আলার্কনে রুদ্ধদ্বার শুনানি অনুষ্ঠিত হয়। বিচারকের দায়িত্বে ছিলেন মনিকা গোমেজ। প্রায় ৯০ মিনিট প্রশ্নোত্তরের পর শুনানি শেষ হয়। 
    অনুমিতভাবেই অভিযোগ অস্বীকার করেছেন সিআর সেভেন। ফোর্বসের মতে ২০১৬ সালের বিশ্বের সর্বোচ্চ আয়কারী এই অ্যাথলেট সব সময় কর পরিশোধ করার দাবি করেছেন। স্প্যানিশ পত্রিকা ‘এল মুন্ডোর’ মতে অযথা তাঁকে ঝামেলায় জড়ানো হয়েছে বলে আদালতে দাবি করেছেন রোনালদো, ‘আমাকে এখানে ডাকা হয়েছে কারণ আমার নাম ক্রিস্টিয়ানো রোনালদো।’
    পর্তুগিজ টেলিভিশন এসআইসির মতে শুনানিতে বেশ কিছু স্নায়ুক্ষয়ী মুহূর্তও ছিল। বিচারক ও অভিযুক্ত ব্যক্তির মধ্যে বাগ্‌বিতণ্ডার জের ধরেই শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি ৩২ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড। সূত্র: স্কাইস্পোর্টস।

    Fashion

    Beauty

    Travel