এক ফাঁকে সে নাটকের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো একটু দেখে নেওয়া যাক—
|
* মার্সেলো বেকলার প্রথম খবর প্রকাশ করেন, নেইমার জুনিয়র পিএসজিতে খেলতে পারেন।
|
* ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা ডি মার্জিও রিপোর্ট করেন, নেইমারের রিলিজ ক্লজ ২২২ মিলিয়ন ইউরো দিতে রাজি পিএসজি।
|
* বার্সেলোনা সভাপতি জোসেপ বার্তোমেউ ‘২০০ শতাংশ’ নিশ্চয়তা দেন নেইমার বার্সা ছাড়ছেন না।
|
* নেইমারের ঘনিষ্ঠ বন্ধুদের দাবি, নেইমার বার্সা ছাড়তে চাইছেন কিন্তু বার্সা তাঁর মত পাল্টানোর চেষ্টা করছে। (সূত্র: গ্লোবো পত্রিকা)
|
* ইএসপিএন দেপোর্তেসের খবর অনুযায়ী, দলবদলে নেইমার ও তাঁর বাবা নেইমার সিনিয়রের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে মেনে নেবে বার্সা।
|
* নেইমারকে ধরে রাখতে ব্রাজিলিয়ান ফিলিপে কুতিনহোর প্রলোভন দেখায় বার্সা। লিভারপুল মিডফিল্ডারের জন্যে ৯০ মিলিয়ন দিতেও রাজি বার্সা, এমন গুঞ্জনও শোনা গেছে। লিভারপুল অবশ্য প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।
|
* বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে টুইটারের দুজনের একটি ছবি দিয়ে দাবি করেন নেইমার বার্সাতেই থাকছেন।
|
* বৃহস্পতিবার ট্রেনিংয়ে সতীর্থ নেলসন সেমেদোর সঙ্গে হাতাহাতিতে জড়ান নেইমার।
|
* শুক্রবার সকালে ফরাসি পত্রিকা লা পেরিসিয়ান দাবি করে, নেইমার তাঁর টিমমেটদের দল ছাড়ার কথা জানিয়েছেন। দ্য গার্ডিয়ানও রিপোর্ট করে যে এই চুক্তি দ্রুতই সম্পন্ন হবে।
|
* শনিবার মায়ামিতে এল ক্লাসিকো খেলে একটি প্রচার অনুষ্ঠানের জন্য চীনে যান নেইমার। গুজব আসে সেখান থেকেই প্যারিসে যেতে পারেন।
|
*·চীন থেকে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসে কাতালুনিয়ায় ফিরেছেন নেইমার। বুধবার অনুশীলন করেছেন দলের সঙ্গে।
|
* নেইমারকে অনুশীলন থেকে চলে যেতে অনুমতি দিয়েছে বার্সা। বুধবার ট্রেনিংয়ে ৪০ মিনিট ছিলেন তিনি। (সূত্র: বিবিসি)
|
* লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস বলেছেন, লা লিগা পিএসজির অর্থ নেবে না। (সূত্র: এএস ডটকম)
|
* বুধবার বিকেল ৫টায় বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, নেইমার ক্লাব ছাড়ার অনুরোধ জানিয়েছে। রিলিজ ক্লজের পুরো অঙ্ক দিলেই তারা নেইমারকে ছেড়ে দেবে।
|
০২ আগস্ট ২০১৭
