বার্সেলোনা জানিয়ে দিয়েছে, নিজের বাই আউট ক্লজ দিতে পারলেই নেইমার চলে যেতে পারবেন। দলবদল নিয়ে আর লুকোছাপার কিছু নেই, সেটা বুঝে গেছেন লিওনেল মেসিও। তাই বার্সেলোনার বিবৃতির একটু পরই ইনস্টাগ্রামে বন্ধুর উদ্দেশে আবেগময় স্ট্যাটাস দিয়েছেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। এক ভিডিও বার্তা দিয়ে নিজেদের দুজনের সম্পর্কের নানা ছবি দেখিয়ে যেন বিদায়ই জানিয়ে দিলেন মেসি।
সংবাদমাধ্যমের গুঞ্জন, মেসির ছায়া থেকে বেরিয়ে আসার জন্যই নাকি বার্সেলোনা ছাড়ছেন নেইমার। এ নিয়ে একটু হলেও দুঃখ থাকার কথা মেসির। তবে মেসির বার্তায় এ বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া গেল না। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বন্ধু, তোমার সঙ্গে এতগুলো বছর কাটাতে পারাটাও অনেক আনন্দের ছিল। তোমার জন্য রইল শুভকামনা। শিগগিরই আবার দেখা হবে।’
শিগগিরই হয়তো দেখা হবে দুজনের, কিন্তু সেটা তো আর বার্সেলোনার জার্সিতে নয়! নেইমার অবশ্য এমন মুহূর্তেও মজা করতে ভোলেননি। অনুশীলন কিংবা মাঠে দুজনের দুষ্টুমির মুহূর্তগুলোই মনে করিয়ে দিয়ে প্রিয় বন্ধুর আবেগী পোস্টে মন্তব্য করেছেন, ‘ধন্যবাদ ভাই। আমিও তোমাকে অনেক মিস করব, আঙ্কেল!’