• Breaking News

    all-news6361.com

    all-news6361.com

    নতুন ছবির প্রচারে ব্যস্ত শাহরুখ-আনুশকা

    জাব হ্যারি মেট সেজাল ছবিতে শাহরুখ-আনুশকা

    চলছে শাহরুখ-আনুশকা জুটির নতুন সিনেমা জাব হ্যারি মেট সেজাল ছবির জোর প্রচারণা। চার আগস্ট মুক্তি পাচ্ছে শাহরুখ খান-আনুশকা শর্মা অভিনীত সিনেমা জাব হ্যারি মেট সেজাল। রাব নে বানা দি জোড়ি ও যাব তাক হ্যায় জানের পর এই জুটির তৃতীয় সিনেমা এটি। ছবিটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলী।

    কিং খানের নতুন সিনেমা বলে কথা। তাইতো ভারতের প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ভিড় লেগে আছে ছবিটির আগাম টিকিট কেনাবেচায়। টিকিট কেনার ধুম পড়েছে অনলাইনেও। শেষ মুহুর্তের প্রচারণায় ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তো বটেই বিদেশেও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ-আনুশকা ও নির্মাতা ইমতিয়াজ আলী। 

    এদিকে, মুক্তির আগেই হয়ে গেলো ছবির বিশেষ প্রদর্শনী। যেখানে উপস্থিত ছিলেন বলিউডের নামী-দামী তারকারা।

    Fashion

    Beauty

    Travel