তরমুজের স্তূপের ওপর ঘুমিয়ে এক কিশোর। ছবিটি গতকাল সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে তোলা। ছবি: রয়টার্স
জানালার কাচে পড়েছে লন্ডনের বিখ্যাত ঘড়ি বিগ বেনের ছায়া। সেদিক দিয়ে বাইরে তাকিয়ে ছোট্ট মেয়েটি। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স
শুকনো ডালে ঝিম মেরেছে ফড়িং। ছবিটি গতকাল সোমবার বিকেলে সিলেট শহরতলির খাদিমনগর চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
মাঠে চরে বেড়াচ্ছে দুটি সারস। ছবিটি গতকাল সোমবার জার্মানির হ্যানোভার থেকে তোলা। ছবি: এএফপি
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের একটি চিড়িয়াখানায় খেলছে কয়েকটি চিতা শাবক। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স