• Breaking News

    all-news6361.com

    all-news6361.com

    নেইমার আউট, ডিবালা ইন! অনলাইন ডেস্ক



    নেইমারের শূন্যতা পূরণে ডিবালাকে চায় বার্সা? ফাইল ছবি২২২ মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য রিলিজ-ক্লজও বাধা হয়ে দাঁড়াচ্ছে না প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কাছে। চারদিকে যে খবর, যেকোনো মূল্যে নেইমারকে তারা পেতে চায়। ব্রাজিলীয় ফরোয়ার্ডকে যদি ছোঁ মেরে নিয়েই যায় পিএসজি, তখন তাঁর বিকল্প কী হবে—বার্সেলোনা সেটি ভাবতে শুরু করেছে এরই মধ্যে। আপাতত জোরেশোরে শোনা যাচ্ছে পাওলো ডিবালার নাম। বার্সার আগ্রহের তালিকায় অ্যাটলেটিকো মাদ্রিদের আঁতোয়ান গ্রিজমানও আছেন।
    পিএসজি বিকল্প প্রস্তাবে আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়াকেও দিতে চায়। কিন্তু ডি মারিয়ার বদলে বার্সার এখন বেশি পছন্দ আরেক আর্জেন্টাইন ডিবালাকে। কিন্তু জুভেন্টাস থেকে ডিবালাকে কেনা সহজ হবে না বার্সার জন্য।
    লিওনেল মেসির মতোই ডিবালাও ডান উইংয়ে খেলেন। স্বপ্নের নায়কের সঙ্গে খেলতে ডিবালা নাহয় প্রান্ত বদল করলেন, কিন্তু জুভেন্টাস কি তাঁকে সহজেই ছাড়তে চাইবে? ২০১৫ সালে পালের্মো থেকে ৪০ মিলিয়ন ইউরোতে জুভদের ডেরায় আসা আর্জেন্টাইন ফরোয়ার্ড গত দুই বছরে নিজেকে চিনিয়েছেন দারুণভাবে। ‘লা জোয়া (রত্ন)’ তকমাটা তো তাঁর এমনিই জোটেনি! সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসকে ফাইনালে তোলার পেছনেও ছিল তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা। মাত্র ২৩ বছর বয়স। ডিবালা হতে পারেন নেইমারের শূন্যতা পূরণের সবচেয়ে ভালো হাতিয়ার।
    মেসির সঙ্গে একই দলে খেলতে চাওয়ার কথা ডিবালা বারবার বলেছেন। সেটি যদিও আর্জেন্টিনার জার্সি গায়ে। মেসি ডিবালাকে ফোন করে বলতে পারেন, ‘জাতীয় দলের হয়ে আর বছরে কয়টা ম্যাচ খেলব। তার চেয়ে ক্লাবেই চলে আয়!’
    নতুন এই সম্ভাবনা ডিবালাকে প্রলুব্ধ করতেই পারে। গতকাল ইতালিয়ান সংবাদমাধ্যম খবর ছড়িয়েছে, ১৫০ মিলিয়ন পেলে ডিবালাকে ছেড়ে দেবে জুভেন্টাস। তবে গুঞ্জন আছে, ডিবালার নতুন চুক্তির সময় শুধু বার্সার জন্য একটা রিলিজ ক্লজ রাখা হয়েছিল, সেটা ১২০ মিলিয়ন ডলারের মতো। শুধু বার্সার জন্য এই সুযোগটা সৃষ্টি করে রেখেছেন ডিবালা! সে কি ভবিষ্যতের কথা ভেবেই?
    শেষ পর্যন্ত ডিবালাকে না-ও ছাড়তে পারে জুভেন্টাস। এ ক্ষেত্রে বার্সার হাতে সবচেয়ে ভালো বিকল্প গ্রিজমান। অ্যাটলেটিকোর ফরোয়ার্ডের রিলিজ ক্লজ ১০০ মিলিয়ন ইউরো। কিন্তু সেটির চেয়ে বড় সমস্যা হচ্ছে, ছয় মাসের ট্রান্সফার নিষেধাজ্ঞা আছে অ্যাটলেটিকোর ওপর। যদি গ্রিজমানকে ছেড়েও দেওয়া হয়, এই মুহূর্তে খেলোয়াড় কেনার সুযোগ নেই অ্যাটলেটিকোর। টাকা তাদের খুব দরকার, কিন্তু সেটি দলকে এতটা পঙ্গু করে নয়। তাঁরা জানুয়ারি পর্যন্ত বার্সাকে অপেক্ষায় থাকতে বলতে পারে। সূত্র: মেইল অনলাইন, ডেইলি স্টার ইউকে।
    আরও সংবাদ

    Fashion

    Beauty

    Travel