ফ্লোরা লিমিটেড এবং স্মার্ট টেকনোলজিস দেশের বাজারে এনেছে এইচপির অল-ইন-ওয়ান সিরিজের ডেস্কজেট জিটি ৫৮২০ ও ৫৮১০ মডেলের দুটি প্রিন্টার। এর মধ্যে ডেস্কজেট জিটি ৫৮২০ প্রিন্টারে রয়েছে ওয়্যারলেস প্রযুক্তি। তারহীন নেটওয়ার্ক ছাড়াও ওয়াই-ফাইয়ের মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের যন্ত্রে প্রিন্টারটি যুক্ত করতে পারবেন। এ ছাড়া বাকি সুবিধাগুলোয় মিল রয়েছে কালিসাশ্রয়ী এই দুই প্রিন্টারের মধ্যে। বাসা বা অফিস অথবা ছোট ব্যবসার জন্য প্রিন্টার দুটি উপযোগী।
